উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান
লেখা বড়/ছোট করুন:

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানের তৈরি পোশাক ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠান ইউনিক্লোকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশে তৈরি পোশাকশিল্পে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তরের বড় সুযোগ রয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় টোকিওতে ইউনিক্লোর সদর দপ্তরে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

বৈঠকে ইউনিক্লোর প্রতিনিধিরা বাংলাদেশে গুণগত মানসম্পন্ন পোশাক উৎপাদন ও সরবরাহ অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির জন্য সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!