রাজধানী ঢাকায় আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। একই সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৭টি অঞ্চলে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে; বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৯১ শতাংশ।
দেশের ৭টি অঞ্চলে—খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার—দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সাথে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে; আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪১ মিনিটে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!