দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আগামী নভেম্বর মাসে পর্যটকদের রাত্রিযাপন করা যাবে না। তাদের দিনে গিয়ে দিনেই ফিরে আসতে হবে। তবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপনের অনুমতি থাকবে।
রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এর আগে গত ১২ অক্টোবর পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় ।
নির্দেশনা অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ জন পর্যটক দ্বীপে যেতে পারবেন। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে ।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান জানান, দ্বীপের পরিবেশগত সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থেই নভেম্বর মাসে রাত্রিযাপনের বিষয়ে আগের নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। গত বছর ২২ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের বিধানও বহাল থাকবে ।
এছাড়া পর্যটকদের জন্য ট্রাভেল পাস নেওয়া বাধ্যতামূলক থাকবে। গত বছরের মতো কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় বিআইডব্লিউটিএ ঘাট থেকেই পর্যটকবাহী জাহাজগুলো সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে ।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!