উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

সালমান শাহ হত্যা: ২৯ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

সালমান শাহ হত্যা: ২৯ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
লেখা বড়/ছোট করুন:

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহের মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হক, সামীরার মা লতিফা হক লিও ওরফে লুসি ও খলনায়ক আশরাফুল হক ডনসহ ১১ আসামির বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। রোববার (৩০ আগস্ট) তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, তবে তদন্তকারী কর্মকর্তা তা দাখিল করতে পারেননি; তাই নতুন তারিখ ধার্য করেন আদালত।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর ঘটনায় প্রথমে রমনা থানায় অপমৃত্যুর মামলা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পরদিন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা করেন, যেখানে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

মামলায় সামিরা হক, লতিফা হক লুসি, আজিজ মোহাম্মদ ভাই, আশরাফুল হক ডনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। অভিযোগ, আসামিরা পরস্পরের যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করেছেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহকে নিথর অবস্থায় পাওয়া যায়; হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার শুরু থেকেই মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবি করে আসছিল। গত ৯ আগস্ট ডনকে গ্রেপ্তার করা হয় এবং ২৭ আগস্ট আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!