চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন দেওয়ানজী পুকুরপাড় এলাকায় নিজ বাসা থেকে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বিকেল ৩টার দিকে এই মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পলি চৌধুরী অবিবাহিত ছিলেন এবং ওই বাসায় একাই থাকতেন। দীর্ঘক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাশেদ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বর্তমানে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
চট্টগ্রামে নিজ বাসা থেকে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!