উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর আদাবর থেকে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টা ৫ মিনিটে আদাবরের ১৬ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদাবর থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাকিব মাহমুদ (২০), আঃ রহমান ওরফে অর্পণ (২২), মো. মিশকাত আলম ভূঁইয়া (২৬), মো. রহমান শুভ (১৯), সৈকত হোসেন সম্রাট (২২) ও মো. বিজয় (২০)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, আদাবরের ওই বাসায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা জড়ো হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং রাষ্ট্রের অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে পরিকল্পনা করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এ ঘটনায় আদাবর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!