উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

১২ জেলায় ঝড়ের আশঙ্কা, বাড়ছে বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণ

১২ জেলায় ঝড়ের আশঙ্কা, বাড়ছে বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণ
লেখা বড়/ছোট করুন:

দেশজুড়ে টানা কয়েকদিন ধরেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় লক্ষ্মীপুরের রামগতিতে সর্বোচ্চ ২৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালের মধ্যে দেশের ১২ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে। আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, ভারতের ঝাড়খণ্ড ও বিহার এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং তা ক্রমান্বয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। শুক্র ও শনিবার (২১-২২ আগস্ট) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রোববার (২৩ আগস্ট) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সোমবার (২৪ আগস্ট) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়গুলোতে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় রামগতিতে ২৭ মিমি, রাঙামাটিতে ২৬ মিমি, পটুয়াখালী ও ময়মনসিংহে ২৩ মিমি, টাঙ্গাইলে ১৮ মিমি, ফরিদপুরে ১৪ মিমি এবং ঢাকায় ১২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!