উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

সুনামগঞ্জের যাদুকাটা নদী থেকে বালু উত্তোলন বন্ধ ঘোষণা

সুনামগঞ্জের যাদুকাটা নদী থেকে বালু উত্তোলন বন্ধ ঘোষণা
লেখা বড়/ছোট করুন:

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবস্থিত জেলার সর্ববৃহৎ দুটি বালুমহাল থেকে বালু উত্তোলন বন্ধ ঘোষণা করে নির্দেশ জারি করেছে জেলা প্রশাসন। এই আদেশ অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জের জেলা প্রশাসক এবং জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ সংক্রান্ত দুটি রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালু মহালে বালু উত্তোলন বন্ধ ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

জানা গেছে, মামলা সংক্রান্ত জটিলতায় এই দুটি বালু মহাল চলতি বাংলা সনের শুরুতে ইজারা হয়নি। গত ১৪৩২ বাংলা সনের ইজারাদারেরা চলতি বছরের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মহালগুলো থেকে টোল আদায় করেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের এই দুটি বালু মহাল ১৪৩২ বাংলা সনের জন্য ইজারা দিতে বিজ্ঞপ্তি দিয়ে সর্বোচ্চ ১০৮ কোটি টাকা দর পাওয়া যায়। কিন্তু পরে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে ইজারাদারকে দখল সমঝে দিতে পারেনি প্রশাসন। প্রায় পাঁচমাস পর দখল পায় ইজারাদার। ১৪৩৩ বাংলা সনের জন্য আবার ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়ার পর আদালতের আদেশে সেটি সম্ভব হয়নি। আদালতের আদেশে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মহালগুলো থেকে টোল আদায় করে পূর্বের ইজারাদার।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!