ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে এবং বর্তমানে ভোট গণনা চলছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, এ উপনির্বাচনে মোট ভোট পড়েছে ৫২ শতাংশ। তবে বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলার মোট ১৮৫টি কেন্দ্রে।
ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হলেও জাল ভোট ও অনিয়মের অভিযোগ তুলেছেন জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন। অন্যদিকে জাল ভোট দেওয়ার অভিযোগে কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, এ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন এবং জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!