উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা
লেখা বড়/ছোট করুন:

দেশের বাজারে আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের সোনা ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দর অনুযায়ী, গত শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে। নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দরেই সোনার গহনা বিক্রি হবে। এছাড়া, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৪ টাকায়। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ১৫৯ টাকা দরে বিক্রি হচ্ছে।

বর্তমানে দেশের বাজারে মানভেদে প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা থেকে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকার মধ্যে এবং রুপার গহনার দাম ৩ হাজার ১৫৯ টাকা থেকে ৫ হাজার ৭৪ টাকা পর্যন্ত।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!