আজ ১২ রবিউল আউয়াল—পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় এই দিনটি ধর্মপ্রাণ মুসলিমরা বিশ্বব্যাপী পালন করেন।
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী (সা.) জন্মগ্রহণ করেন এবং ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। তার বাবা আবদুল্লাহ ও মা আমিনা; জন্মের আগেই তিনি বাবাকে এবং ছয় বছর বয়সে মাকে হারান।
মহানবী (সা.)-এর আগমনের সময় সমগ্র আরব অজ্ঞতা, চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ ও লুন্ঠনে ভরপুর ছিল—সেই অন্ধকার যুগে তাকে সারা বিশ্বের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছিলেন আল্লাহ।
তবে ইসলামিক স্কলাররা মনে করেন, মহানবী (সা.)-কে স্মরণ করার জন্য এটিই একমাত্র দিন নয়; তার দেখানো পথ, আদর্শ ও শিক্ষা প্রতিদিনই অনুসরণ করতে হবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!