উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

ফরিদপুরের ঐতিহ্যবাহী নৌকা বাইচে দর্শনার্থীদের ভিড়

ফরিদপুরের ঐতিহ্যবাহী নৌকা বাইচে দর্শনার্থীদের ভিড়
লেখা বড়/ছোট করুন:

নৌকার বৈঠার ছন্দ, মাঝিদের হই-হুল্লোড় আর দর্শকদের করতালির মধ্য দিয়ে ফরিদপুরের সালথা উপজেলার খোয়াড় গ্রামের আষাঢ়ের বিলে অনুষ্ঠিত হয়েছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। এই বাইচকে কেন্দ্র করে বসেছিল প্রাণবন্ত গ্রামীণ মেলা; শিশু-কিশোর থেকে নারী-পুরুষ—সব বয়সী মানুষের মিলনমেলায় পরিণত হয় পুরো এলাকা।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে আষাঢ়ের বিলে এই আয়োজন করা হয়। আশপাশের বিভিন্ন এলাকা ও দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন।

ছোট ও বড় দুই দলে ১০টি নৌকা অংশ নেয়। বড় দলে প্রথম হয়েছে বাবু মিয়ার নৌকা, দ্বিতীয় আনিস মাতুব্বরের; ছোট নৌকায় প্রথম সোলেমান ফকিরের, দ্বিতীয় মুস্তাকিন মাতুব্বরের।

প্রধান অতিথি ছিলেন সালথা ইউএনও দবির উদ্দিন; বিশেষ অতিথি ছিলেন সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!