ফরিদপুরের ভাঙ্গায় আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর নৌকা বাইচ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ঝালডাঙ্গা বিলে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ৮টি নৌকা অংশ নেয়। বিজয়ী নৌকাসহ অংশগ্রহণকারী প্রতিটি নৌকাকে একটি করে ফ্রিজ প্রদান করা হয়। নৌকা বাইচ দেখতে বিলের দুইপাড়ে হাজারো মানুষের ঢল নামে—নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে বৃদ্ধারাও এই মিলনমেলায় অংশ নেন।
নৌকা বাইচকে কেন্দ্র করে রাস্তার দুইপাশে বসে গ্রামীণ মেলা; খেলনা, কসমেটিক, মিষ্টির দোকানসহ হাজার হাজার দোকানপাট বসে, যেখানে নারী ও শিশু-কিশোরদের ব্যাপক ভিড় দেখা যায়।
আয়োজকরা জানান, হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টার অংশ হিসেবে এই আয়োজন করা হচ্ছে; এমন নির্মল বিনোদন যুব সমাজকে মাদকের নেশা থেকে দূরে রাখবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!