উইপোকায় প্রায় দুই লাখ টাকা নষ্ট হয়ে যাওয়ার পর অসহায় দিনমজুর তোফাজ্জল হোসেনের কান্নার খবর গণমাধ্যমে প্রকাশের পর ঘটেছে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। গাইবান্ধার সুন্দরগঞ্জের ওই অসহায়ত্বের সংবাদ দেখে পাশে দাঁড়ান সৌদি আরব প্রবাসী সুমন নামের এক যুবক।
গতকাল বুধবার (২৬ আগস্ট) সরেজমিনে সুন্দরগঞ্জে এসে নিজ উদ্যোগে তোফাজ্জলের হাতে দুই লাখ টাকা তুলে দেন প্রবাসী সুমন। উইপোকায় নষ্ট হওয়া টাকার সমপরিমাণ অর্থ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তোফাজ্জল।
কান্নাজড়িত কণ্ঠে তোফাজ্জল হোসেন বলেন, ‘স্বপ্নেও ভাবি নাই, আমি আমার টাকা আবার পাব। টাকাগুলো নষ্ট হওয়ার পর মনে হয়েছিল, আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে। অনেক কষ্ট করে ভবিষ্যতের জন্য টাকাগুলো জমাইছিলাম।’
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!