রাজধানীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব। মতিঝিলের মধুমিতা সিনেমা হলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত এই উৎসবে ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসের ১৩টি উল্লেখযোগ্য সিনেমা প্রদর্শিত হবে। পাশাপাশি চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ৫৮ জন শিল্পী ও কুশলীকে সম্মাননা দেওয়া হয়েছে।
ঢাকা শহরের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, চলচ্চিত্রের মাধ্যমে সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা এবং নতুন প্রজন্মকে নগর সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করাই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
উৎসব উপলক্ষ্যে প্রতিদিন বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টায় সর্বসাধারণের জন্য বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। শনিবার উদ্বোধনী দিনে ‘মুখ ও মুখোশ’ প্রদর্শিত হয়।
পরবর্তী দিনগুলোর প্রদর্শনী সূচি:
২৩ আগস্ট: বিকেল ৩টায় ‘নবাব সিরাজদ্দৌলা’, সন্ধ্যা ৬টায় ‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’
২৪ আগস্ট: ‘জীবন থেকে নেওয়া’ ও ‘নান্টু ঘটক’
২৫ আগস্ট: ‘অশিক্ষিত’ ও ‘রংবাজ’
২৬ আগস্ট: ‘সবুজ সাথী’ ও ‘নাচের পুতুল’
২৭ আগস্ট: ‘দূরদেশ’ ও ‘দহন’
২৮ আগস্ট: ‘দোস্ত দুশমন’ ও ‘বধু বিদায়’
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!