উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

রাজধানীতে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

রাজধানীতে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর সবুজবাগে সিফাত উল্লাহ (২৭) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সবুজবাগের আদর্শপাড়া বড়ইতলা ব্রিজ এলাকায় ঘটনাস্থল থেকে গুরুতর আহত সিফাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। নিহত সিফাত যাত্রাবাড়ীর ধোলাইপাড়ার ব্যবসায়ী জয়নাল আবেদিনের ছেলে; তিনি কাতার থেকে সম্প্রতি দেশে ফিরেছিলেন।

ঘটনার সময় উপস্থিত তার বান্ধবী নাজিফা শেখ নেহা জানান, জয় নামে স্থানীয় এক যুবক ও তার ৫-৬ সঙ্গী বাসায় এসে সিফাতের সঙ্গে বাগ্বিতণ্ডার পর তাকে কুপিয়ে পালিয়ে যায়। নিহতের সঙ্গে নেহার বিয়ের কথা ছিল বলে জানান তিনি। বাসার ভাড়াটিয়া জানান, নেহা গত ১ জুলাই সাজিদ নামে এক ছেলেকে স্বামী পরিচয় দিয়ে রুম ভাড়া নিলেও তারা আসলে স্বামী-স্ত্রী ছিলেন না; পরে তাদের বিচ্ছেদ হয় এবং সিফাত নেহার বাসায় আসা-যাওয়া করতেন।

ঘটনায় আহত অভিযুক্ত রাজিব ওরফে রাব্বি দাবি করেন, বাসায় অনৈতিক কর্মকাণ্ডের খবর পেয়ে তারা গেলে সিফাত প্রথমে তাদের ওপর চড়াও হন এবং ছুরিকাঘাত করেন; এরপর হাতাহাতিতে তারা দুজন আহত হন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সবুজবাগ থানাকে জানানো হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!