আঞ্চলিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে কোনো ধরনের সহায়তা না দেওয়ার জন্য উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি এই হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে সহায়তা বা তাদের সামরিক কর্মকাণ্ডে সহযোগিতা করাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে থাকা হিসেবে বিবেচনা করা হবে।
বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, বুধবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, উপসাগরের দক্ষিণ উপকূলের যেসব দেশ প্রকাশ্যে জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেবে না, তাদের মনে রাখতে হবে—'কোনো কিছুই আমাদের নজর এড়িয়ে যায় না'।
তিনি বলেন, গোটা অঞ্চলের বিভিন্ন ঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন সামরিক বিমান রয়েছে, বিশেষ করে আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাংকার বিমানগুলো এত বেশি সংখ্যায় সেখানে অবস্থান করছে, যা সংশ্লিষ্ট দেশগুলোর অজানা থাকার কথা নয়।
আবদোল্লাহি বলেন, 'আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীকে কোনো ধরনের সহায়তা বা সহযোগিতা করাকে মার্কিন বাহিনীর সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া হিসেবেই বিবেচনা করা হবে।'
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!