উৎসবের রঙে সাজছে...
রাজনীতি

শাহবাগ থেকে সংসদ অভিমুখে ১১ দলের পথযাত্রা কর্মসূচি ঘোষণা

শাহবাগ থেকে সংসদ অভিমুখে ১১ দলের পথযাত্রা কর্মসূচি ঘোষণা
লেখা বড়/ছোট করুন:

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আগামী রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থেকে জাতীয় সংসদ অভিমুখে পথযাত্রা কর্মসূচি পালন করবে ১১ দলীয় ঐক্য জোট। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর মিন্টো রোডের বিরোধী দলীয় নেতার বাসভবনে জরুরি বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) যে বিল উত্থাপন করা হবে, তা ২০০৯ সালের মানবাধিকার আইনের তুলনায় দুর্বল উল্লেখ করে তিনি গুমের ঘটনার তদন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রাখার সমালোচনা করেন। তিনি বলেন, মানবাধিকার কমিশনে দলীয় লোকজন নিয়োগ দেওয়া হচ্ছে, যা প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক প্রভাবের অধীনে নিয়ে যেতে পারে। ফ্যাসিবাদী আমলের চেয়েও দুর্বল আইন তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, চলমান সংকট মোকাবিলায় দেশে কোনো দায়িত্বশীল সরকার নেই।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!