উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা
লেখা বড়/ছোট করুন:

জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ভিত্তিতে ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশিত হয়েছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম জর্ডান নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারের ওয়েবসাইটের বরাত দিয়ে বলা হয়েছে, ১৪৪৮ হিজরি সনের রমজান মাস ২০২৭ সালের প্রথম তৃতীয়াংশের মধ্যে পড়বে। এই হিসাবে আগামী বছর রমজান শুরুর সম্ভাব্য দিনটি হচ্ছে ৮ ফেব্রুয়ারি, যা সোমবার।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০২৭ সালের রমজানের নতুন চাঁদ দেখা যাবে শনিবার, যা ১৪৪৮ হিজরির শাবান মাসের ২৯ তারিখের সঙ্গে মিলে যায়। এতে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ৭ ফেব্রুয়ারি (রোববার) তা শেষ হবে। এর পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

অপরদিকে, ২০২৭ সালের ঈদুল ফিতর সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৪৮ হিজরি সনের রমজান মাস ২৯ দিন হবে বলে ধারণা করা হচ্ছে। এই হিসেবে আগামী বছরের ৮ মার্চ (সোমবার) রমজান শেষ হতে পারে। ফলে ৯ মার্চ (মঙ্গলবার) পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন হতে পারে।

তবে উল্লেখ্য, ইসলামি মাসগুলোর সঠিক তারিখ নির্ধারণে চাঁদ দেখার ওপর নির্ভর করতে হয়। তাই এ তারিখগুলো সম্পূর্ণ নিশ্চিত নয় এবং দেশভেদে তারতম্য হতে পারে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!