ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসায় একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) কিনশাসার লিংওয়ালা বরোর একটি ভবনে বিয়ের অনুষ্ঠান চলাকালে আগুনের সূত্রপাত হয়। খবর আনাদোলুর।
লিংওয়ালা বরোর মেয়র নরম্যান মুশিঙ্গা জানান, নিহতের সংখ্যা ২২ জনে পৌঁছেছে এবং ভবনের ভেতরে থাকা অনেক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আহতদের কিনশাসার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে; প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। কঙ্গোর স্বরাষ্ট্রমন্ত্রী জাকমা শাবানি সব প্রাদেশিক গভর্নরকে জনসমাবেশ বা সার্বজনীন অনুষ্ঠানস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন এবং নিরাপত্তা মানদণ্ড মেনে চলতে ব্যর্থ প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!