উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

বেলুচিস্তানে ব্যাপক সংঘর্ষ, ১৭ সশস্ত্র সদস্য নিহত

বেলুচিস্তানে ব্যাপক সংঘর্ষ, ১৭ সশস্ত্র সদস্য নিহত
লেখা বড়/ছোট করুন:

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কাচ্চি ও খারান জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক দুই অভিযানে ১৭ সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। এ সময় গোলাগুলিতে এক সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।

মঙ্গলবার (৩ নভেম্বর) জিও নিউজের খবরে বলা হয়, আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, গত ১ নভেম্বর সন্ত্রাসীদের উপস্থিতির খবরের ভিত্তিতে অভিযান দুটি চালানো হয়। নিহতরা ভারতের মদদপুষ্ট 'ফিতনা আল হিন্দুস্তান' ও 'ফিতনা আল খাওয়ারিজ' গোষ্ঠীর সদস্য।

বিবৃতিতে আরও বলা হয়, কাচ্চি জেলার সান্নি এলাকায় একটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেখানে 'সক্রিয় পদক্ষেপের' মাধ্যমে শহরে সড়ক অবরোধ স্থাপনের সন্ত্রাসীদের একটি চেষ্টা নস্যাৎ করা হয়। এ অভিযানে ১০ সন্ত্রাসী নিহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ।

অন্যদিকে খারান জেলায় পৃথক অভিযানে সন্ত্রাসীদের একটি আস্তানা গুঁড়িয়ে দেয় নিরাপত্তা বাহিনী। এ সময় তীব্র গোলাগুলিতে সাত সন্ত্রাসী নিহত হন। ওই অভিযানেও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তবে গোলাগুলির সময় সিপাহি হিকমত উল্লাহ নামের এক সেনা সদস্য নিহত হন। ২৫ বছর বয়সী এই সেনাসদস্যের বাড়ি কারাক জেলায়।

আইএসপিআর আরও জানায়, এলাকায় অন্য কোনো সন্ত্রাসী অবস্থান করছে কি না, তা শনাক্ত করে নির্মূল করতে তল্লাশি অভিযান চলছে। বিবৃতিতে বলা হয়, দেশের ভেতর থেকে বিদেশি মদদপুষ্ট ও সমর্থিত সন্ত্রাসবাদ নির্মূল করতে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখবে। জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত 'আজম-ই-ইস্তেকহাম' উদ্যোগের আওতায় এ অভিযান চলবে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!