নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ বন্যার তিন দিন পর কাদা ও ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় রাসুয়া জেলার তিমুরে গ্রামে এই ঘটনা ঘটে। ভোতে কোশি নদীর পানি উপচে পড়ার কারণে গ্রামটি ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়।
দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত সশস্ত্র পুলিশ বাহিনীর (এপিএফ) সদস্যরা জীবিতদের সন্ধানে কাজ করার সময় মাটির নিচ থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনতে পান। তারা দ্রুত খোঁড়াখুঁড়ি শুরু করে শিশুটিকে উদ্ধার করেন।
প্রাথমিকভাবে সীমান্ত চৌকিতে চিকিৎসা দেওয়া হয়; পরে অবস্থার অবনতি হলে তাকে হেলিকপ্টারে করে কাঠমান্ডুতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে ফ্লাইট বিলম্বিত হয়, কিন্তু শনিবার বিকেলে আবহাওয়া পরিষ্কার হলে তাকে কাঠমান্ডুর হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শিশুটি বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ধারের ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনরা উদ্ধারকারীদের প্রশংসা করেন। একজন ব্যবহারকারী লেখেন, 'যখন সব আশা শেষ হয়ে গিয়েছিল, তখন তাকে খুঁজে পাওয়া গেল।'
নেপালের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পুনর্গঠনে কয়েক বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। উদ্ধারকারী দলগুলো এখন পর্যন্ত ৬৭৫টি মরদেহ উদ্ধার করেছে; এখনও ২ হাজার ৪০০ জনের বেশি নিখোঁজ।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!