উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

সীমান্ত সুরক্ষিত না থাকলে ভারত নিরাপদ থাকবে না: অমিত শাহ

সীমান্ত সুরক্ষিত না থাকলে ভারত নিরাপদ থাকবে না: অমিত শাহ
লেখা বড়/ছোট করুন:

সীমান্ত সুরক্ষিত না থাকলে পশ্চিমবঙ্গ কিংবা গোটা ভারত কোনটিই নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়িতে সশস্ত্র সীমা বলের (এসএসবি) এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সীমান্ত নিরাপত্তা জোরদারে রাজ্য সরকারের সহযোগিতার প্রসঙ্গ তুলে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় সমালোচনা করেছেন অমিত শাহ। তার অভিযোগ, আগের সরকারকে সীমান্ত নিরাপত্তার জন্য জমি দিতে বারবার অনুরোধ করেও সাড়া পাওয়া যায়নি। তবে সরকার পরিবর্তনের পর পরিস্থিতি বদলেছে বলে দাবি করেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) শিলিগুড়িতে এসএসবি ফ্রন্টিয়ারের সদরদপ্তরে যান অমিত শাহ। সেখানে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

অমিত শাহ বলেন, এর আগে রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীই এসএসবি বা বিএসএফ-এর অনুষ্ঠানে যোগ দেননি। তাই পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে অনুষ্ঠানে উপস্থিত থাকায় তাকে আলাদাভাবে ধন্যবাদ জানান এবং তার ভূমিকার প্রশংসা করেন তিনি।

আগের রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, সীমান্ত সুরক্ষার জন্য ২০১৪ সাল থেকে ১১২৯ একর জমি চাওয়া হলেও এতদিন তা পাওয়া যায়নি। এমনকি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার আবেদন করেও কোনো লাভ হয়নি।।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!