উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের ঘোষণা

আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের ঘোষণা
লেখা বড়/ছোট করুন:

ভারতে টানা আন্দোলন ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির দাবি, তাদের উত্থাপিত সব দাবি মেনে নিয়েছে কেন্দ্র সরকার। এর মধ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের আশ্বাসও রয়েছে।

শনিবার (২৫ জুলাই) কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও জে পি নাড্ডার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, ‘সরকারি প্রতিনিধিদলের সঙ্গে আমাদের তিন দফা আলোচনা হয়েছে। যন্তর-মন্তরে চলমান আন্দোলনের তিনটি প্রধান দাবি ছিল। প্রথমত, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। দ্বিতীয়ত, আন্দোলনকারী ও সংগঠকদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে নতুন কোনো মামলা না করার প্রতিশ্রুতি। তৃতীয়ত, আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া।’

সরকার এই তিনটি দাবিই মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার করেছে সিজেপি। তবে, প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!