আওয়ামী লীগ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে ফেলেছে, আর এখন যদি বিএনপি দলটি থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে জামায়াত আর রাজনীতি করতে পারবে কি না—এমন প্রশ্ন তুলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। নুরুল হক নুর লিখেছেন, ‘আ.লীগ তো জামায়াতকে নিষিদ্ধ করেই গেছে। বিএনপি যদি জামায়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, জামায়াত রাজনীতি করতে পারবে?’
তিনি আরও লিখেছেন, ‘জামায়াতের মূর্খ নেতাকর্মীরা কি এ কথা উপলব্ধি করতে পারে?’ জামায়াত-শিবিরের কর্মীদের সমালোচনা করে নুর বলেন, ‘জামায়াত-শিবিরের অতিউৎসাহী কর্মীরা যতোই লাফালাফি করুক জামায়াত কখনোই এদেশের কোনো মেইনস্ট্রিম রাজনৈতিক দল হয়ে উঠতে পারবে না।’
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!