৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
কর্মসূচির মধ্যে রয়েছে—১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ৫ সেপ্টেম্বর আলোচনা সভায় বক্তব্য রাখবেন দলের শীর্ষ নেতারা। এছাড়া উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে দলটি।
ব্রিফিংয়ে রিজভী বলেন, দিন-তারিখ ঠিক না হলেও শিগগিরই দলের কাউন্সিল হবে। জনগণের সঙ্গে বিএনপি সবসময় সততার পরিচয় দিয়েছে। তিনি আরও বলেন, অনেক সংগ্রাম-শোক ধারণ করে বিএনপি এগিয়ে চলেছে; নিপীড়ন-অত্যাচারের মুখেও ফ্যাসিবাদীরা বিএনপিকে আত্মসমর্পণ করাতে পারেনি।
শরীয়তপুরে সাংবাদিক নির্যাতনের ঘটনা আমলে নেওয়া হয়েছে এবং ঘটনা সত্যি হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!