কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ইয়াবাসহ আটক এক ব্যক্তিকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির করতে এসে উল্টো পুলিশের হাতে আটক হয়েছেন বিএনপি ও জামায়াতের পাঁচ কর্মী। শনিবার (৯ মে) রাতে উপজেলার নওদা আজিমপুর এলাকা থেকে রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার পর রাত ১০টার দিকে মিরপুর থানায় রবিউলকে ছাড়িয়ে নিতে হাজির হন সদরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি কর্মী এনামুল হক। তার সঙ্গে জামায়াত সমর্থক সুজন আলী, আলাউদ্দীন, শফিকুল ও সাইদুলও আসামির পক্ষে তদবির শুরু করেন। বারবার নিষেধ করা সত্ত্বেও তারা পুলিশকে চাপ দিতে থাকলে একপর্যায়ে তাদের হেফাজতে নেয় পুলিশ। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আইনকে উপেক্ষা করে আসামিকে ছেড়ে দেওয়ার জন্য তারা অনৈতিকভাবে চাপ সৃষ্টি করছিলেন। বর্তমানে ওই ৫ জন পুলিশ হেফাজতে রয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!