উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে বেদম মারধর, গাড়ি ভাঙচুর

বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে বেদম মারধর, গাড়ি ভাঙচুর
লেখা বড়/ছোট করুন:

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় একদল ব্যক্তির হামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য আহত হয়েছেন। চোরাকারবারি বলে সন্দেহ করা ব্যক্তিদের হামলায় বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে বেদম মারধরের পাশাপাশি আহত সদস্যদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয়। এ সময় একটি সরকারি গাড়িও ভাঙচুর করেন হামলাকারীরা।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সোমবার (২ নভেম্বর) ত্রিপুরার বক্সনগরের আশাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে বিএসএফ সদস্যদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর এ হামলাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন মানিক সাহা। তিনি বলেন, আইনের আওতায় এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

মানিক সাহা বলেন, "আশাবাড়িতে একদল দুর্বৃত্তের হাতে আমাদের সাহসী বিএসএফ সদস্যদের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই। আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর এ ধরনের সহিংসতা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এর দ্ব্যর্থহীন নিন্দা জানানো উচিত। নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর যেকোনো হামলা অত্যন্ত উদ্বেগের বিষয়। আইনের আওতায় এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।"

মুখ্যমন্ত্রী জানান, হামলার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সম্মান ও সুরক্ষা পাওয়ার অধিকারী।

মানিক সাহা বলেন, "দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সম্মান ও সুরক্ষা পাওয়ার যোগ্য।"

এর আগে সোমবার সকালে ত্রিপুরার বক্সনগরের আশাবাড়ি এলাকায় চোরাকারবারি বলে সন্দেহ করা একদল ব্যক্তির হামলায় বিএসএফের তিন সদস্য গুরুতরভাবে মারধরের শিকার হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবরে বলা হয়েছে, হামলাকারীরা আহত বিএসএফ সদস্যদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন। এ ছাড়া একটি সরকারি গাড়ি ভাঙচুর করেন তারা।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!