উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত
লেখা বড়/ছোট করুন:

তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

শ্রম সচিব মো. আব্দুর রহমান তরফদার জানিয়েছেন, মজুরি বোর্ড গঠনের জন্য শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধি মনোনয়নের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে প্রতিনিধির নাম পাওয়ার পর মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশ করা হবে এবং বোর্ড কার্যক্রম শুরু করবে। চলতি মাসের মধ্যেই এই গেজেট প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, মজুরি বোর্ডে একজন চেয়ারম্যান, একজন নিরপেক্ষ সদস্য, একজন শ্রমিক প্রতিনিধি এবং একজন মালিক প্রতিনিধি থাকবেন। পাশাপাশি সংশ্লিষ্ট শিল্পখাতের একজন শ্রমিক ও একজন মালিক প্রতিনিধিও অন্তর্ভুক্ত হবেন। তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে এ খাতের প্রতিনিধিরা বোর্ডে থাকবেন।

শ্রম সচিব জানান, তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, প্রতিবেশী দেশগুলোর মজুরির হার এবং বিভিন্ন কারখানার বাস্তব অবস্থা বিবেচনায় নেওয়া হবে। বোর্ড এসব বিষয় পর্যালোচনা করে মজুরি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

প্রসঙ্গত, গত ২০২৩ সালের নভেম্বরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই মজুরি কাঠামোর মেয়াদ আগামী নভেম্বরে শেষ হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!