উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

যৌথ অভিযানে ১০৩ অস্ত্রসহ বিপুল গোলাবারুদ উদ্ধার

যৌথ অভিযানে ১০৩ অস্ত্রসহ বিপুল গোলাবারুদ উদ্ধার
লেখা বড়/ছোট করুন:

আত্মসমর্পণকারী চরমপন্থীদের দেওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০৩টি দেশি-বিদেশি অগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। বুধবার (৪ নভেম্বর) সকালে এসআরবি-১২ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া, পিপিএম।

অভিযানে উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে—১০৩টি দেশি-বিদেশি অগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!