যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়েছে পুরো এলাকা। পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ১৩ হাজার হেক্টর এলাকা। গত শনিবার (২২ আগস্ট) থেকে ক্ষতিগ্রস্ত রেনো শহরের উত্তরাঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এই দাবানল। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ৪২ হাজার বাসিন্দাকে; যেকোনো সময় সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে আরও ৪৫ হাজার মানুষকে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক সদস্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন; হেলিকপ্টার থেকে পানি ও রাসায়নিক ছেটানো হচ্ছে। এই বিপর্যয়ে আহত হয়েছেন ৩ ফায়ার সার্ভিস কর্মীসহ ৬ জন। আগুন লাগার পেছনে মানুষের হাত থাকার অভিযোগ উঠেছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!