উৎসবের রঙে সাজছে...
রাজনীতি

ইসলামী যুব আন্দোলনের নেতা হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ইসলামী যুব আন্দোলনের নেতা হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
লেখা বড়/ছোট করুন:

 বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতাকর্মীরা।

শুক্রবার (২১ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এতে মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, বিক্ষোভকারীরা মহাসড়কে টায়ার ও বাঁশ-কাঠে আগুন দিয়ে অবরোধ করেছেন। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত বুলবুল ওই এলাকার রাজা মাস্টারের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়াকে কেন্দ্র করে বুলবুলের রিকশার গ্যারেজে সিফাত বাহিনী লুটপাট চালায়। এ ঘটনায় সিফাতকে প্রধান আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন বুলবুল। মামলা দায়েরের পর থেকেই সেটি তুলে নিতে তাকে বিভিন্ন সময় হুমকি দেয়া হচ্ছিল।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকায় বুলবুলকে একা পেয়ে আবারও মামলা তুলে নেওয়ার জন্য চাপ ও হুমকি দেয়া হয়। এ সময় বাগ্বিতণ্ডার একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বুলবুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!