উৎসবের রঙে সাজছে...
জাতীয়

চিত্র সাংবাদিক হাবিবের ওপর বর্বরোচিত হামলা: দায়ীদের গ্রেপ্তারে ডিইউজের আলটিমেটাম

চিত্র সাংবাদিক হাবিবের ওপর বর্বরোচিত হামলা: দায়ীদের গ্রেপ্তারে ডিইউজের আলটিমেটাম
লেখা বড়/ছোট করুন:

ঢাকা, ১৩ জুন ২০২৬: পুরান ঢাকার নবাবপুরে প্রবীণ চিত্র সাংবাদিক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য হাবিবুর রহমান হাবিবের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

শনিবার (১৩ জুন) এক বিবৃতিতে ডিইউজের সভাপতি সাজ্জাদ আলম খান তপু এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, একজন গণমাধ্যমকর্মীর ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। তারা অভিযোগ করেন, ঘটনার পরও পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করছে না, যা সাংবাদিক সমাজের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

নেতৃদ্বয় বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে কোনো সাংবাদিকের ওপর ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের আইনের আওতায় আনা হচ্ছে না বলেও তারা অভিযোগ করেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার দুপুরে পূর্বপরিকল্পিতভাবে ওয়ারী থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ড এলাকায় চিত্র সাংবাদিক হাবিবুর রহমান হাবিবের ওপর হামলা চালানো হয়। হামলায় তার মাথায় রড দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় মেহেদী হাসান বাঁধন ও রাব্বি ভূঁইয়া নামের ৩৮ নম্বর ওয়ার্ড পর্যায়ের দুই নেতার বিরুদ্ধে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে বলে জানানো হয়।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা অবিলম্বে চিত্র সাংবাদিক হাবিবুর রহমান হাবিবের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বার্তা প্রেরক:

গোলাম মুজতবা ধ্রুব

সাংগঠনিক সম্পাদক

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)

মোবাইল: ০১৯১১১৯০৭৬০২

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!