যুক্তরাষ্ট্রের ধনকুবের ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক ঘোষণা করেছেন, আগামী বছর থেকে যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের একটি করে শেয়ার উপহার দেবেন। এই ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, এই উপহারের মোট মূল্য দাঁড়াতে পারে প্রায় ১০৫ থেকে ১০৬ বিলিয়ন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যা ১০ হাজার ৬০০ কোটি ডলারের কাছাকাছি ।
মাস্ক তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, “আগামী বছর আমি যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে আমার স্পেসএক্স শেয়ারের একটি করে দেব। এটি ভবিষ্যতে আরও অনেক উপহারের প্রথম ধাপ হবে ।” পোস্টটি তিনি তার প্রোফাইলে পিন করে রাখেন।
যুক্তরাষ্ট্রের জনশুমারি দপ্তরের তথ্য অনুযায়ী, দেশটিতে ১৮ বছরের কম বয়সী শিশুর সংখ্যা প্রায় সাত কোটি ২০ থেকে ৭৩ লাখ। স্পেসএক্সের শেয়ারের সাম্প্রতিক দাম (প্রতি শেয়ার প্রায় ১৪৬ থেকে ১৪৮ ডলার) হিসাব করলে, প্রত্যেককে একটি করে শেয়ার দিলে মোট মূল্য দাঁড়ায় প্রায় ১০৫ থেকে ১০৬ বিলিয়ন ডলার । মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় ৯০০ বিলিয়ন ডলার, যার সিংহভাগই স্পেসএক্সের শেয়ারে রয়েছে ।
তবে এই উপহার কীভাবে বিতরণ করা হবে, কারা ঠিক কীভাবে আবেদন করতে পারবেন বা কখন শেয়ার হস্তান্তর করা হবে—এসব বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র সরকারের চালু করা ‘ট্রাম্প অ্যাকাউন্টস’ নামের শিশুদের বিনিয়োগ অ্যাকাউন্টের মাধ্যমেই এই শেয়ার দেওয়া হতে পারে । উল্লেখ্য, স্পেসএক্সের প্রেসিডেন্ট গুইন শটওয়েল এবং তার স্বামী এর আগে এই অ্যাকাউন্টের মাধ্যমে ২০ লাখেরও বেশি শিশুকে স্পেসএক্সের শেয়ার দিয়েছিলেন ।
মাস্কের এই ঘোষণার আগে গত ১৮ অক্টোবর কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি অ্যানথ্রোপিক জানায়, তারা তাদের ৫ শতাংশ শেয়ার একটি নতুন জনকল্যাণমূলক ফান্ডে দেবে। এর জবাবে মাস্ক এক্সে মন্তব্য করেন, শেয়ার সরাসরি জনসাধারণের মধ্যে বিতরণ করাই ভালো। এর পরদিনই তিনি নিজের এই বিশাল শেয়ার বিতরণ পরিকল্পনা ঘোষণা করেন । তবে সমালোচকদের কেউ কেউ মনে করছেন, মাস্ক এর আগেও বেশ কিছু বড় পরিকল্পনা ঘোষণা করেছেন, যা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি ।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!