ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যস্ততম শিয়ালদহ স্টেশনের বাইরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) সকালে একটি ফুড কোর্টে আগুন লাগার পর পুরো স্টেশন চত্বর ধোঁয়ায় ছেয়ে যায়, যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত নয়; ফায়ার সার্ভিসের কর্মীদের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) ও রেল প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। জানা গেছে, ফুড কোর্টের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকমতো কাজ করেনি এবং শিয়ালদহ স্টেশন থেকে পর্যাপ্ত পানি পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!