সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে চার বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সৌদি কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যম আজেলের প্রতিবেদনে বলা হয়, আটক ব্যক্তিরা বাংলাদেশ ও ভারতের নাগরিক।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সৌদি জননিরাপত্তা বাহিনী অনুদান দিতে আগ্রহীদের কেবল সরকারি ও অনুমোদিত মাধ্যম ব্যবহার করার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষ বলেছে, এতে প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তা পৌঁছানো নিশ্চিত হবে।
জনসমাগমস্থলে ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান উদ্যোগের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সমাজে ভিক্ষাবৃত্তির বিস্তার ঠেকানো এবং অনুদান যেন প্রকৃত অভাবীদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী এ ধরনের অভিযান চালাচ্ছে।
এদিকে সৌদি আরবের আসির অঞ্চলে মাদক পরিবহনের অভিযোগে আরও এক বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। বিশেষ সড়ক নিরাপত্তা বাহিনী একটি গাড়িতে লুকিয়ে রাখা ৭০ কেজি মাদক পরিবহনের অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!