উৎসবের রঙে সাজছে...
রাজনীতি

সাত দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: রিজভী

সাত দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: রিজভী
লেখা বড়/ছোট করুন:

দেশে চলমান গ্যাস সংকট আগামী এক সপ্তাহের মধ্যেই কেটে যাবে এবং ধীরে ধীরে গ্যাসের সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে; প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, মহেশখালীর গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটি ধরা পড়েছে, যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। মেরামত ও কারিগরি কার্যক্রম শেষ হলে গ্যাস সরবরাহের সংকট অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে; তার প্রত্যাশা, সপ্তাহখানেকের মধ্যেই উন্নতি ঘটবে।

তিনি বলেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার বিভিন্ন দিক থেকে কাজ করছে; বিদেশ থেকে জ্বালানি আনার পথেও একাধিক জাহাজে বোমা হামলার ঘটনা ঘটেছে, যা সরবরাহ ব্যবস্থায় অতিরিক্ত চাপ তৈরি করেছে।

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে রিজভী বলেন, জনগণের কাছে দেয়া অঙ্গীকার বাস্তবায়নই দলের প্রধান লক্ষ্য। তারেক রহমানের হার্ভেস্ট কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি ওয়াদা রক্ষাকারী দল এবং জনগণের প্রতি প্রতিশ্রুতি বাস্তবায়নে ভবিষ্যতেও কাজ করবে বলে জানান তিনি।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!