রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকের কলাবুনিয়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু লারমা গ্রুপ ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয় ।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সংঘর্ষে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোলাগুলির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে দুই পক্ষের মধ্যে লড়াই চলছিল ।
বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, শনিবার দুপুর থেকে সাজেকের কলাবুনিয়া পাড়ায় পিসিজেএসএস ও ইউপিডিএফের মধ্যে আধিপত্য ধরে রাখতে বন্দুকযুদ্ধ চলছে ।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!