উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে, বুধবার পার হয়েছে ৭টি জাহাজ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে, বুধবার পার হয়েছে ৭টি জাহাজ
লেখা বড়/ছোট করুন:

আঞ্চলিক উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কমে গেছে। আল-জাজিরার খবর অনুযায়ী, বুধবার (৯ সেপ্টেম্বর) প্রণালিটি দিয়ে মাত্র ৭টি জাহাজ চলাচল করেছে।

এর আগের দিন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের সংখ্যা ছিল ১২টি। আর গত ১০ দিনের গড় জাহাজ চলাচলের সংখ্যা ছিল ১৪টি।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ৪টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে বের হয়েছে এবং ৩টি জাহাজ প্রবেশ করেছে। তবে এসব তথ্য এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পরে হালনাগাদ হতে পারে।

উল্লেখ্য, কিছু জাহাজ ট্রান্সপন্ডার বন্ধ রেখে প্রণালিটি অতিক্রম করেছে। ফলে সেসব জাহাজ সরকারি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!