হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে লিমপেট মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই ট্যাংকারে থাকা ২৭ জন ভারতীয় নাবিকই নিরাপদে উদ্ধার হয়েছেন বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ।
ভারতীয় সংবাদমাধ্যম রয়টার্সের বরাত দিয়ে জানায়, গত ৩০ অক্টোবর পানামার পতাকাবাহী ‘এমটি লুইস ১’ নামের ওই ট্যাংকারে দুটি লিমপেট মাইন লাগানো হয়। বিস্ফোরণের কারণে জাহাজটির ইঞ্জিন রুমে আগুন ধরে যায় এবং ট্যাংকারটি সাময়িকভাবে অচল হয়ে পড়ে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর জাহাজটি আবারও গন্তব্যের দিকে যাত্রা শুরু করে ।
মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ২৯ অক্টোবর লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমটি আরজানাহ’ নামের একটি জাহাজেও প্রজেক্টাইল হামলা হয়েছিল, যেখানে দুই ভারতীয় নাবিক ছিলেন। মোট ২৯ জন ভারতীয় নাবিকই সম্পূর্ণ নিরাপদে আছেন এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি ।
মারিটাইম সিকিউরিটি সূত্রের বরাতে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন-ইরান সংঘাত শুরুর পর হরমুজে এই প্রথমবারের মতো সফলভাবে লিমপেট মাইন ব্যবহার করে কোনো জাহাজে হামলা চালানো হলো। গত সেপ্টেম্বরেও এমন একটি চেষ্টা হয়েছিল, তবে তখন বিস্ফোরকগুলো ফাটেনি ।
লিমপেট মাইন হলো এক ধরনের বিস্ফোরক, যা সাধারণত ছোট নৌকা থেকে জাহাজের গায়ে চুম্বক বা অন্য কোনো পদ্ধতিতে আটকে দেওয়া হয়। গ্রিসভিত্তিক মেরিটাইম রিস্ক ম্যানেজমেন্ট গ্রুপ ‘মারিস্কস’-এর মতে, একটি ছোট নৌকা থেকে চলন্ত ট্যাংকারের গায়ে বিস্ফোরক লাগিয়ে নিরাপদে সরে পড়ার এই কৌশল হরমুজের মতো ব্যস্ত নৌপথে বড় নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে ।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!