উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে যা বলল ভারত

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে যা বলল ভারত
লেখা বড়/ছোট করুন:

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, তারা সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছেন।

শুক্রবার (২৮ আগস্ট) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান পূর্বে এই চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী চুক্তিটিকে ইতিবাচক বর্ণনা করে বলেন, 'এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা—মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে অন্যদের উদ্বেগের অবকাশ নেই।'

তিনি আরও বলেন, 'এই প্যাক্টকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান বা না করার বিষয়টি নির্ভর করছে সদস্যদের অভিপ্রায়ের ওপর। তারা যদি বাংলাদেশকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে, আমরা নিশ্চয়ই ইতিবাচকভাবে বিবেচনা করব।'

ভারতের মুখপাত্র জয়সওয়াল বলেন, 'আমরা সব ঘটনার ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছি, বিশেষ করে তা যদি ভারতের নিরাপত্তাসংক্রান্ত বিষয় হয়। নিরাপত্তা সুরক্ষায় আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়ে থাকি।'



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!