উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাকিস্তানের হাতে, গ্রেপ্তার সাবেক ল্যান্স নায়েক

ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাকিস্তানের হাতে, গ্রেপ্তার সাবেক ল্যান্স নায়েক
লেখা বড়/ছোট করুন:

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি এবং ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য শেয়ার করার অভিযোগে দেশটির সাবেক এক সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় আলিপুরদুয়ার জেলার ভারত-ভুটান সীমান্তসংলগ্ন হাসিমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি পাঞ্জাবের বাসিন্দা এবং ভারতীয় সেনাবাহিনীতে ল্যান্স নায়েক পদে কর্মরত ছিলেন। স্থানীয় পুলিশ ও আইনজীবীদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ওই ব্যক্তি পাঞ্জাবের তরন তারন জেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। তিনি ভারতীয় সেনাবাহিনীতে ল্যান্স নায়েক পদে কর্মরত ছিলেন এবং পাঞ্জাবে অবস্থান করতেন।

ভারত-ভুটান সীমান্তের কাছে আলিপুরদুয়ারের হাসিমারা এলাকা থেকে পাঞ্জাব পুলিশের একটি দল গত শুক্রবার তাকে গ্রেপ্তার করে। পুলিশের ধারণা, পলাতক এক সহযোগীর সঙ্গে মিলে তিনি কাজ করছিলেন।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি সৌমিত্র সিনহা সরকার বলেন, অভিযুক্তের খোঁজে বিভিন্ন তথ্য অনুসরণ করে পাঞ্জাব পুলিশ পশ্চিমবঙ্গে আসে।

তিনি বলেন, "আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি এবং ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য শেয়ার করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।" তাকে পাঞ্জাবে নিয়ে যাওয়ার জন্য শিলিগুড়ির আদালত ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছেন বলেও জানান তিনি।

পুলিশের এক কর্মকর্তা বলেন, "গত ৮ অক্টোবর পাঞ্জাবে দায়ের করা এফআইআরে তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের আওতায় অভিযোগ আনা হয়েছে।"


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!