উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

বাংলাদেশের মতো ক্ষমতা পাল্টানোর চেষ্টা করছে বিরোধীরা: রাজনাথ সিং

বাংলাদেশের মতো ক্ষমতা পাল্টানোর চেষ্টা করছে বিরোধীরা: রাজনাথ সিং
লেখা বড়/ছোট করুন:

ভারতের প্রতিরক্ষামন্ত্রী ও বিজেপি নেতা রাজনাথ সিং অভিযোগ করেছেন, বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনার আদলে ভারতে সরকার পরিবর্তনের চেষ্টা করছে বিরোধীরা। শুক্রবার (১৬ অক্টোবর) লখনৌয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

রাজনাথ সিং বলেন, তরুণদের নেতৃত্বে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চলমান বিক্ষোভকে কাজে লাগিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা নষ্ট করতে চাইছে কংগ্রেস ও তাদের সহযোগীরা।

তিনি অভিযোগ করেন, প্রকৃত নির্বাচনী সংস্কারের উদ্যোগ নেয়ার পরিবর্তে বিরোধীরা নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে সংঘাতের রাজনীতি করছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর দাবি, বিক্ষোভকারী গোষ্ঠীগুলো দেশের তরুণদের বিশৃঙ্খলার রাজনীতিতে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। তিনি বলেন, "বাংলাদেশে যা ঘটেছিল, সেই আদলে তারা ভারতে সরকার পরিবর্তনের চেষ্টা করছে।"

রাজনাথ সিং আরও বলেন, "বিক্ষোভকারীদের একজন সংবাদ সম্মেলনে প্রকাশ্যেই জানিয়েছেন, সরকার পরিবর্তনের ক্ষেত্রে তারা বাংলাদেশ থেকে অনুপ্রেরণা পেয়েছেন। আরেকজন নির্দ্বিধায় সরকার পতনের ডাক দিয়েছেন।" এসব বক্তব্যই তাদের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছে বলে দাবি করেন তিনি।

বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকেও সতর্ক করেন রাজনাথ সিং। তিনি বলেন, "রাহুল গান্ধী ও তার সহযোগীদের বুঝতে হবে, গণতন্ত্র বিশৃঙ্খলা ছড়ানো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করা কিংবা ভারতের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করার কোনো ছাড়পত্র নয়।"

এদিকে আইনজীবী প্রশান্ত ভূষণের বক্তব্যের পর বিরোধীদের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। দলটির অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া সামনে রেখে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত করার চেষ্টা করছেন রাহুল গান্ধী ও তার অনুসারীরা।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!