রংপুরের বদরগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। এতে লালমনিরহাট-কাউনিয়া-রংপুরের সঙ্গে পার্বতীপুর হয়ে ঢাকার সব রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে।
বিকেল ৫টায় ঢাকা থেকে ছেড়ে আসা ৭৬১ পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেনটি বদরগঞ্জ স্টেশনে প্রবেশের আগেই ভাটিখানা এলাকায় আউটার সিগনালের কাছে লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির তৃতীয় নম্বর বগির চারটি চাকা লাইন থেকে ছিটকে পড়ে।
বদরগঞ্জ স্টেশন মাস্টার ইমরুল কায়েস জানান, রেল লাইনে বাঁশ রাখার কারণে এই দুর্ঘটনা হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। এছাড়া পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!