উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের
লেখা বড়/ছোট করুন:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মুসলিম দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মুসলিম বিশ্বের শত্রুরা ধর্মীয় বিভেদ সৃষ্টির চেষ্টা করছে এবং মুসলিম দেশগুলোর উচিত ভৌগোলিক সীমারেখা পেরিয়ে ঐক্যবদ্ধ থাকা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তেহরানে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর মেহর নিউজ এজেন্সির।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, "মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মুসলিম বিশ্বের শত্রুরা জানে না যে সীমান্তের এই রেখা ক্ষণস্থায়ী। শত্রুরা সবসময় ধর্মীয় বিভেদ সৃষ্টি করে।"

তিনি আরও বলেন, "আজ মুসলিম জাতির প্রতি শত্রুতা হলো মুসলিম বিশ্বের বিরুদ্ধে বিরাজমান আধিপত্যবাদী ব্যবস্থার সবচেয়ে বড় ষড়যন্ত্রের একটি। এই ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইসরায়েল এবং অন্যান্যরা জড়িত।"

তবে ইরানের এই বক্তব্যের পর কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, তা ইরানের পক্ষ থেকে জানানো হয়নি।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!