উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

মার্কিন কর্মকর্তাদের হত্যার গোপন মিশনের ‘চূড়ান্ত পর্যায়ে’ ইরান, সতর্ক ওয়াশিংটন

মার্কিন কর্মকর্তাদের হত্যার গোপন মিশনের ‘চূড়ান্ত পর্যায়ে’ ইরান, সতর্ক ওয়াশিংটন
লেখা বড়/ছোট করুন:

মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে ইরান—এমন গোয়েন্দা তথ্য পাওয়ার পর মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কয়েকটি অঞ্চলে মার্কিন সরকারি কর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে ওয়াশিংটন। একই সঙ্গে দূতাবাস ও কনস্যুলেটগুলোতে কর্মীসংখ্যা কমানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে এ তথ্য জানিয়েছেন ।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জে ক্লেটন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো এক স্মারকলিপিতে এ হুমকির বিষয়ে সতর্ক করেন। এতে বলা হয়, মার্কিন কর্মীদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ইরান। মধ্যপ্রাচ্যসহ আরও কয়েকটি দেশে মার্কিন নাগরিকদের হত্যার উদ্দেশ্যে হামলার পরিকল্পনা এখন উন্নত পর্যায়ে পৌঁছেছে ।

শুক্রবার রাতে একজন মার্কিন কর্মকর্তার মাধ্যমে ট্রাম্প প্রশাসন স্মারকলিপিটির বিষয়বস্তু নিশ্চিত করে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য ও আরও কয়েকটি দেশে আমেরিকানদের ওপর হামলার হুমকি এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ সহযোগীদের নিয়মিতভাবে ক্রমবর্ধমান হুমকি সম্পর্কে অবহিত করা হচ্ছে। গত তিন সপ্তাহ ধরে গোয়েন্দা বিশ্লেষকেরা মার্কিন কর্মকর্তাদের, বিশেষ করে বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের লক্ষ্য করে সম্ভাব্য হামলার তথ্য পরীক্ষা করছেন। কিছু গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রের ভেতরেও ইরানের এজেন্ট থাকার সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে। ইউরোপের কয়েকটি স্থানও ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ।

তবে আরেকজন মার্কিন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রসহ বিদেশের বিভিন্ন ভূখণ্ডে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা সীমিত। হামলার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়নের সামর্থ্য তুলনামূলকভাবে কম বলে তার মূল্যায়ন ।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!