উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

ইরানের কট্টরপন্থিদের হরমুজের তলদেশে ইন্টারনেট ক্যাবল কাটার আহ্বান

ইরানের কট্টরপন্থিদের হরমুজের তলদেশে ইন্টারনেট ক্যাবল কাটার আহ্বান
লেখা বড়/ছোট করুন:

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিচ্ছে দেশটির কট্টরপন্থি গণমাধ্যম ও প্রভাবশালী মহল। এর অংশ হিসেবে হরমুজ প্রণালি ও আরব উপসাগরের তলদেশ দিয়ে যাওয়া আন্তর্জাতিক ফাইবার-অপটিক ইন্টারনেট ক্যাবল বিচ্ছিন্ন বা ক্ষতিগ্রস্ত করার আহ্বান জানানো হয়েছে।

ইরানের অতি রক্ষণশীল সংবাদপত্র কেইহানের ব্যবস্থাপনা সম্পাদক হোসেইন শারিয়াতমাদারি বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে জবাব দিতে আন্তর্জাতিক ইন্টারনেট ক্যাবলের কার্যক্রম বাধাগ্রস্ত করা বা কেটে দেওয়া ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ হতে পারে। তিনি প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ‘পরাজিত করতে’ ইরানের এই অধিকার নেই কি না।

শারিয়াতমাদারি স্বীকার করেছেন, এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে এবং যুদ্ধে সরাসরি জড়িত নয় এমন কিছু দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে, তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা ‘প্রতিরোধ গড়ে না তোলায়’ তা গ্রহণযোগ্য বলে দাবি করেন তিনি।

এর আগে আইআরজিসি-ঘনিষ্ঠ তাসনিম নিউজ ক্যাবল ব্যবহারকারী দেশগুলোর কাছ থেকে ফি আদায়ের প্রস্তাব দিয়েছিল। বিশেষজ্ঞদের মতে, এসব ক্যাবল বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান এখনো সেটি ব্যবহার করেনি, তবে মার্কিন সূত্রের দাবি, সম্প্রতি সেন্টকমের হামলা ছিল ক্যাবলে ইরানের হামলার বিরুদ্ধে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ।

ক্যাবলে বড় ধরনের ক্ষতি হলে ইন্টারনেট যোগাযোগ, আন্তর্জাতিক বাণিজ্য, আর্থিক লেনদেন ও ডিজিটাল অবকাঠামোয় ব্যাপক প্রভাব পড়তে পারে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!