উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে একযোগে ৪ জাহাজে হামলা ইরানের

পারস্য উপসাগরে একযোগে ৪ জাহাজে হামলা ইরানের
লেখা বড়/ছোট করুন:

পারস্য উপসাগরে অবৈধভাবে তেল পরিবহনে জড়িত চারটি জাহাজে একযোগে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির নৌবাহিনীর এই অভিযানের পর হামলাভুক্ত চার জাহাজেই আগুন ধরে যায়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেওয়া এক জরুরি বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, গত বুধবার পারস্য উপসাগরের উত্তর অংশে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের সময় ওই চার জাহাজকে চিহ্নিত করা হয়। “অননুমোদিত রুটে” চলাচলের অভিযোগে একযোগে তাদের লক্ষ্যবস্তু করা হয় । বিবৃতিতে বলা হয়, হামলার পরও জাহাজগুলোতে আগুন জ্বলছিল ।

একই সময়ে হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে আরও তিনটি জাহাজ সামুদ্রিক মাইনের সঙ্গে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় আইআরজিসি । সংস্থাটির অভিযোগ, যুক্তরাষ্ট্র জাহাজগুলোকে মাইন বসানো সমুদ্রপথ দিয়ে চলাচলে উৎসাহিত করছে, যার ফলে সামুদ্রিক দুর্ঘটনা বাড়ছে ।

আইআরজিসি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানিয়েছে, ওয়াশিংটন যদি এই ধরনের উসকানিমূলক তৎপরতা অব্যাহত রাখে, তাহলে তাদের পাল্টা পদক্ষেপের পরিধি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকেও অন্তর্ভুক্ত করতে পারে ।

এদিকে পারস্য উপসাগরীয় অঞ্চল ও ইরানের কৌশলগত বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের নিন্দা জানিয়েছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি গোলামহোসেইন দারজি নিরাপত্তা পরিষদকে যুক্তরাষ্ট্রের “সামরিক আগ্রাসন” বন্ধ করতে এবং নৌ অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করেন, যেকোনো বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার ইরানের রয়েছে ।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!