যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে তীব্র হামলা-পাল্টা হামলার পর ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই বলেছেন, ‘জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না’ যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুদ্ধক্ষেত্র, কূটনীতি ও অর্থনৈতিক অবরোধ মোকাবিলায় ইরানের ‘নতুন কৌশল’ যুক্তরাষ্ট্রের ভিত্তি নড়িয়ে দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে রেজাই বলেন, ‘এই মরিয়া লড়াইয়ের মাধ্যমে আপনারা নিজেদের তৈরি জাহান্নামের গভীরতা থেকে শুধু পালাতে ব্যর্থ হবেন না, শিগগিরই দেখবেন—ইরানের নতুন কৌশল আপনাদের ভিত্তি নড়িয়ে দেবে।’
এর আগে মঙ্গলবার ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির কাছে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র নতুন করে ‘বড় ও শক্তিশালী’ হামলা চালিয়েছে—ইরান সেখানে মাইন স্থাপনের চেষ্টা করেছিল বলে দাবি করে। তিনি আরও বলেন, ইরান জর্ডানে মার্কিন ঘাঁটিতে আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, সবগুলো ভূপাতিত করা হয়েছে; ইরানের ‘ন্যায্য হামলার’ জবাবে আরও কঠোর হামলার হুঁশিয়ারি দেন।
সেন্টকম জানিয়েছে, আইআরজিসির হামলার চেষ্টার জবাবে এই অভিযান চালানো হয়েছে। ইরান দাবি করেছে, তারা জর্ডান, আমিরাত, কুয়েত, বাহরাইন ও ইরাকি কুর্দিস্তানে মার্কিন লক্ষ্যবস্তুতে ‘আত্মরক্ষার অধিকার’ থেকে পাল্টা হামলা চালিয়েছে এবং উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্র যেন তাদের ভূখণ্ড ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!