উৎসবের রঙে সাজছে...
রাজনীতি

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
লেখা বড়/ছোট করুন:

নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২২ জুলাই) বিকেলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকেল ৪টায় রাজধানীর মিন্টু রোডের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান।

সম্প্রতি এমপি গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত সোমবার (২০ জুলাই) রাত থেকে ভিডিওটি ভাইরাল হতে থাকে, যেখানে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে তাকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। এর প্রেক্ষিতে দলটি সাংগঠনিক তদন্ত শুরু করে।

তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি দল থেকে বহিষ্কারের বিষয়টি দ্রুত বাংলাদেশ নির্বাচন কমিশনকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!